রাজধানীর কাফরুল এলাকা থেকে মোঃ সালাম নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তার বয়স ৩৩ বছর। নিখোঁজ সালামের এর গায়ের রং কালো, উচ্চতা- ৫ ফুট এবং কালো রংয়ের প্যান্ট ও শার্টপরিহিত ছিল।
কাফরুল থানা সূত্রে জানা যায়, সালাম গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় কাফরুল থানাধীন মিরপুর-১৩ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে কাফরুল থানায় একটি জিডি করা হয়। জিডি নং-২২৭৩, তারিখ-২৭/০৪/২০২৬ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ এর সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শ্যামল কুমার হালদার (০১৭১৬-৪১৮২১৩), ডিউটি অফিসার (০১৩২০-০৪১২১৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২০৬) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





