রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে সোমাইয়া আক্তার মেঘা নামের এক মেয়ে নিখোঁজ হয়েছে। তার বয়স ১৭ বছর। নিখোঁজ সোমাইয়া আক্তার মেঘা এর গায়ের রং শ্যামলা, উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি।
শ্যামপুর থানা সূত্রে জানা যায়, সোমাইয়া আক্তার মেঘা গত ১৯ জুলাই ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় শ্যামপুর থানাধীন ওয়ার্ড নং-৫১ এর পশ্চিম ধোলাইপাড় এলাকা থেকে নিখোঁজ হয়েছে মর্মে তার পিতা মোঃ মনির হোসেন শ্যামপুর থানায় জিডি করার আবেদন করেন। এ বিষয়ে শ্যামপুর থানায় একটি জিডি করা হয়। জিডি নং-১১৭২, তারিখ-২০/০৭/২০২৬ খ্রি.। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে সোমাইয়া আক্তার মেঘা এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ এর সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) রুবেল মিত্র (০১৮৭৫-১৫৩২৬৬), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৪৮৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৪৮১) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





