নুসরাত নামে ৪ বছরের একটি শিশু পাওয়া গেছে। সোমবার (০২ জুন ২০২৫ খ্রি.) দুপর আনুমানিক ০২:০০ ঘটিকায় কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ার বাসিন্দা জনৈক মোঃ জাহাঙ্গীর আলম এর বাসায় শিশু নুসরাত চলে আসে। জাহাঙ্গীর আলম শিশুটিকে কাফরুল থানায় হস্তান্তর করেন।
শিশুটির গায়ের রঙ শ্যামলা এবং উচ্চতা প্রায় ২ ফুট। ঘটনার সময় তার পরনে ছিল অফ-হোয়াইট রঙের ফ্রক ও প্যান্ট। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি তার মায়ের নাম ফাতেমা বলে জানায়, তবে এর বেশি কোনো তথ্য দিতে পারেনি।
পরবর্তীতে, কাফরুল থানা পুলিশ শিশুটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে শিশু নুসরাত তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং-১৫৫, তারিখ: ০২/০৬/২০২৫।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশু নুসরাতের পরিবারের সন্ধান জানেন, তবে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।




