ডিএমপি নিউজ: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল পদমর্যাদার পুলিশ সদস্যের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ ভবনে সকল পর্যায়ের পুলিশ সদস্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আইজিপি।

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ উপস্থিত ছিলেন। এসময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সহ ঢাকাস্থ পুলিশ ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

প্রথম পর্যায়ে বিকাল সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর ও দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পুলিশ পরিদর্শক থেকে অ্যাডিশনাল আইজিপি পর্যন্ত পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।





