পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ব্যবস্থা গ্রহণে সংশোধিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২৪ মার্চ ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষ ঢাকা মহানগর হতে দেশের বিভিন্ন জেলায় গমণ করবেন। পবিত্র ঈদের সময় সাধারণত প্রায় ১ কোটির অধিক মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং প্রায় ৩০ লক্ষাধিক মানুষ অন্যত্র হতে ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্য করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক বিভিন্ন কর্মকান্ড চলমান রয়েছে।
উল্লেখ্য যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত গত ০৯ মার্চ, ২০২৫ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সভাপতিত্বে বিজয় হল, বিদ্যুৎ ভবন, আব্দুল গণি রোড, ঢাকায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়:
(ক) আগামী ২৫-০৩-২০২৫ তারিখ থেকে ২৮-০৩-২০২৫ তারিখ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ০৩ (তিন) দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা (তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী
যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে);
(খ) আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখীকরণ;
(গ) বিআরটি লেন দিয়ে শুধু আউটগোয়িং এর যান চলাচলের ব্যবস্থাকরণ;
উপরোক্ত সিন্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৫-০৩-২০২৫ তারিখ হতে ঈদের পূর্ব রাত পর্যন্ত নিম্নেবর্ণিত সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে:
(১) ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রীজ পর্যন্ত সড়কটিতে শুধুমাত্র ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সকল ধরণের যানবাহন চলাচল করবে। উক্ত রাস্তার আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহন সমূহ আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী/অন্য এলাকায় প্রবেশ করবে।
(২) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা হতে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সকল ধরণের যানবাহন ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। উক্ত বিআরটি এর ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোন যানবাহন ঢাকা অভিমুখে (ইনকামিং) আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহন সমূহ অন্যান্য যানবাহনের সাথে নরমাল রাস্তায়/লেনে ঢাকায় আগমন করবে।
(৩) উল্লিখিত তারিখ হতে ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরী প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহন সমূহকে নিম্নেবর্ণিত সড়ক সমূহ পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো:
১) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাপুর)
২) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড)
৩) পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)
৪) ঢাকা-আরিচা মহাসড়ক (মিরপুর রোড: শ্যামলী টু গাবতলী)
৫) ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজারব্রীজ)
৬) ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গাব্রীজ)
৭) মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রীজ সড়ক
৮) আব্দুল্লাপুর টু ধউর ব্রীজ সড়ক
এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য উক্ত নির্দেশনা সংশ্লিষ্ট সকল যানবাহনের চালকগণ ও নগরবাসীকে প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।
গণবিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।





