শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে উদ্যাপন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) (১৪ শাবান ১৪৪৭ হিজরী) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত উদ্যাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ০৩/০২/২০২৬ খ্রি. সন্ধ্যা ০৬.০০ ঘটিকা হতে ০৪/০২/২০২৬ খ্রি. সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।
পবিত্র শবে বরাত শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।



