রাজধানীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১২:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





