রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মধু মিয়া (৪৭) ২। আদম আলী (৭০) ৩। গোলাম আজম সৈকত (৪৫) ৪। রাব্বি সরদার (১৮) ৫। হৃদয় (৩৫) ৬। মোঃ ইয়ামিন ওরফে আকাশ (২০) ৭। মোঃ আব্দুল হামিদ (৩৮) ৮। মোঃ সোহেল মিয়া (২৫) ৯। মোঃ নাহিরুল ইসলাম (১৮) ১০। এমডি মিনহাজ খান (১৯) ১১। মোঃ শাকিল (২৫) ১২। মোঃ মামুন (৩৬) ১৩। মোঃ শফিকুল ইসলাম (৪১) ১৪। মোঃ কামাল হোসেন (৩০) ১৫। মোঃ আকবর হোসেন সোহেল (২৮) ১৬। মোশারফ বয়াতী (২২) ১৭। কাজী সাইফুজ্জামান জিয়া (৪৭) ১৮। হাশেম আলী (৪৫) ও ১৯। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু একজন।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) পল্টন মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ০৩ জন, পরোয়ানাভুক্ত একজন ও মোবাইল কোর্টের আসামি ১৫ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





