ডিএমপি নিউজঃ রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ লিটন।
সোমবার (১৩ জুন ২০২২) রাত ৯:০৫ টায় পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকা থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম (বার) ডিএমপি নিউজকে জানান, থানার এসআই আতাউল মাহমুদ খান সোমবার ওয়ারেন্ট তামিল ডিউটিকরাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বাউনিয়াবাঁধ এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান ৫ কেজি গাঁজাসহ লিটনকে গ্রেফতার করেন।
পল্লবী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।




