রাজধানীর পল্লবী এলাকা থেকে টাংগাইলের সরকারি সাদত কলেজ করোটিয়া টাঙ্গাইল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদক, আওয়ামীলীগের অস্ত্রধারী ক্যাডার নুর মিয়া আনসারী (৪০) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-মিরপুর বিভাগ।
আজ ৮ এপ্রিল, ২০২৫ তারিখ বিকেল ০৩:৪৫ ঘটিকায় রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মিরপুর বিভাগের একটি দল পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে নুর মিয়া আনসারীকে গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সে ঢাকা মহানগরীর আওয়ামীলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছে বলে স্বীকার করেছে।
উল্লেখ্য যে, তার নামে টাংগাইল জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।




