পাকিস্তানে দক্ষিণাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে আটজন সৈন্য নিহত হয়েছে। গত মঙ্গলবার একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান। কোয়েটার ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পূর্বে হারনাই জেলায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এক আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল নিয়ে সেনাবাহিনীর একটি ট্রাকে আঘাত করে। শক্তিশালী ওই বোমার বিস্ফোরণে ঘটনাস্থলেই আটজন সেনা ও সাতজন বেসামরিক নাগরিক নিহত হন। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এদিকে পাঞ্জগুর জেলার নাগ এলাকায় টহল দেয়ার সময় আধাসামরিক বাহিনীর আরেকটি গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে এক সেনা নিহত ও অপর একজন আহত হন।
শনিবার রাতে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে পিশিনে শক্তিশালী একটি বোমার বিস্ফোরণে আট সেনাসহ অন্তত ১৫ নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।




