ডিএমপি নিউজ : পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে প্রতারক হতে সাবধান থাকার জন্য অনুরোধ জানিয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।
গতকাল ১৯ অক্টোবর ২০২৪ খ্রি. স্পেশাল পুলিশ সুপার-পাসপোর্ট পদে দায়িত্বরত অ্যাডিশনাল ডিআইজি পক্ষে অ্যাডিশনাল আইজি স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুরোধ করা হয়।
আদেশে জানানো হয়, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ ও রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ণ হচ্ছে।
আদেশে আরও জানানো হয়, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে “Hello SB” অ্যাপসের এর মাধ্যমে অথবা ০১৩২০-০০৫৯২১ বা ০১৩২০-০০৫৯২২ বা ০১৩২০-০০৬৩৭৮ মোবাইল নম্বরে জানানোর অনুরোধ করা হলো।






