রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১:০০ ঘটিকা থেকে বিকেল ০৩:০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নীলা মার্কেট এলাকায় স্থাপিত একটি বিলবোর্ড কেটে অপসারণ করা হয়। ডিএমপির পিওএম থেকে দুই প্লাটুন পুলিশ সদস্য অভিযানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

অভিযানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপ-নগর পরিকল্পনাবিদ মো. সবুজ হাসানসহ রাজউকের একটি টিম অভিযানে অংশ নেয়।





