সাকিব আল হাসানের অনবদ্য অলরাউন্ডার পারফমেন্সে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব (সুপার-১২) এ পৌঁছে গেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ১৮১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউগিনি।
ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসান ৩৭ বলে করেছেন ৪৬ রান এবং বল হাতে ৯ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্যদিকে তাসকিন ৩.৩ ওভার বোলিং করে ১২ রানে নিয়েছেন ২ উইকেট । সাইফউদ্দিনও নিয়েছেন দুই উইকেট।
আজকের ম্যাচের ৪ উইকেটসহ সর্বমোট ৩৯ উইকেট যৌথভাবে পাকিস্তানের শহীদ আফ্রিদির সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।





