সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর এডারকেয়ার হাসপাতাল হতে মরহুমার পবিত্র মরদেহ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে নিম্নবর্ণিত রুটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে।
এভারকেয়ার হাসপাতাল-৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে-কুড়িল ফ্লাইওভার-নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা-গুলশান-২-কামাল আতাতুর্ক এভিনিউ-এয়ারপোর্ট রোড-মহাখালী ফ্লাইওভার-জাহাঙ্গীর গেট-বিজয় সরণি-উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজা।
মরহুমার পবিত্র মরদেহ বহনকারী কনভয়ের যাতায়তের সময় সংশ্লিষ্ট সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। জনসাধারণের সহযোগিতা কামনা করা হলো।





