স্পেনের পর এবার ফিনল্যান্ডের টুরকু শহরে ভিড়ের মধ্যে প্রকাশ্যে ছুরি হামলা চালিয়ে একাধিক ব্যক্তিকে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালিয়েছে। এ ঘটনার পর পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
অন্যদিকে রাজধানী শহর হেলসিঙ্কিয়ে জারি হয়েছে চরম সতর্কতা। শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমের শহর টুরকুতে বেশ কয়েক ব্যক্তিকে ছুরিকাঘাত করার পর পুলিশ তার পায়ে গুলি করেছে এবং তাকে গ্রেফতার করেছে। ঘটনাটি শহরের পুতরি বাজার এলাকায় ঘটেছে বলে জানা গেছে। একটি ছবিতে একজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। দেহটি ঢেকে দেওয়া ছিল। তবে হতাহত সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ‘টুরকুর কেন্দ্রে বেশ কিছু লোকের উপর ছুরি হামলা চালানো হয়েছে। জনগণকে শহরের কেন্দ্রে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে।





