শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ০৭:৪৫ ঘটিকায় আগারগাঁও এলাকা হতে ফুলকলি(২২) নামক এক নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে আসে।
তার গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি। তার পরনে ছিল সবুজের মধ্যে খয়েরী প্রিন্ট কামিজ এবং গোলাপী রংয়ের ওড়না। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার পরিচয় ও ঠিকানা বলতে পারেনি।
পরবর্তীতে শেরেবাংলা নগর থানা পুলিশ মেয়েটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত মেয়েটি তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি মেয়েটির পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫
অথবা ০২-৪১০২৪৮৪৮





