ডিএমপি নিউজ: ঝড়-বৃষ্টি প্রচন্ড তাপদাহ মাথায় নিয়ে মহানগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে অহর্নিশ সেবা প্রদান করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। ফোর্সের মনোবল বৃদ্ধি করতে ট্রাফিক ওয়ারী বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ট্রাফিক ওয়ারী বিভাগের সকল পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে মৌসুমী ফল আম।
গতকাল সোমবার ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের পক্ষ থেকে ফোর্সের মাঝে জনপ্রতি এক কেজি করে আম বিতরণ করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, ট্রাফিক পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ট্রাফিকের সদস্যগণের মনোবল যাতে চাঙ্গা থাতে তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




