রাজধানীর বংশাল থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১। মো: ইয়াছিন (২২), ২। মো: সবুজ (২২) ও ৩। মো: রফিক (২২)। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
সোমবার (২৮ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ১০:৪০ ঘটিকায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ছিনতাই করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো। তারা দীর্ঘদিন ধরে রাজধানীতে ভাসমান ভাবে বসবাস করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




