রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ১৫ জনকে এবং অন্যান্য অপরাধে ০২ জনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সোহেল রানা (৩২), ২। মোঃ ইকরামুল হক ওরফে ইমরান (২৭), ৩। মোঃ ফয়সাল আহমেদ (৩৩), ৪। মোঃ পাপন (২৯), ৫। মোঃ কালাম (৪২), ৬। মোঃ মোক্তার হেসেন (৪২), ৭। মোঃ ফারুখ (৩৬), ৮। মোঃ নূর হোসেন (৩৪), ৯। মোঃ মনির হোসেন (৪৭), ১০। মোঃ রুবেল হোসেন (৪০), ১১। মোঃ টিটু (২৫), ১২। মোঃ আব্দুল মতিন (৪৮), ১৩। মোঃ বাহার (৪৮), ১৪। মোঃ শুভ (২৪), ১৫। মামুনুর রহমান জাবেদ (৪০), ১৬। মোঃ আব্দুর রহিম (৫৩) ও ১৭। মোঃ ফয়সাল (৩৫)।
বংশাল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৪ আগস্ট) দিবাগত রাত অর্থাৎ ০৫ আগস্ট রাত ০২:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানাধীন একটি বাসায় পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃত ১৫ জনকে সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট কর্তৃক ০২ মাস করে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া পৃথক আরেকটি অভিযানে মোঃ সোহেল রানা এবং ইকরামুল হক ওরফে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ০২ পুরিয়া গাঁজা, ০৩টি তাসের বান্ডিল, ০২টি লাল-সবুজ চেকের পুরাতন ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





