মুক্তির পর থেকে নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম। সনি ও মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সের ছবি ‘স্পাইডারম্যান’। ভক্তদের মনেও যা আলাদা করে জায়গা করে নিয়েছে। কিছুদিন আগে মুক্তি পাওয়াে এই সিনেমা যেন একটি রেকর্ড মেশিনে পরিণত হয়েছে।
মারভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডারম্যান’। এই সিরিজের সবগুলো সিনেমাই হয়েছে সফল। তবে নতুন সিনেমাটি ভেঙে দিচ্ছে অতীতের সব রেকর্ড। মুক্তির পর মাত্র ৯ দিনে এটির আয় ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন ডলার! যা মহামারিকালে বিশ্বের যেকোনো সিনেমার জন্য সর্বোচ্চ আয়। ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’ সিনেমার বিশ্বব্যাপী আয় ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার কোটি টাকারও বেশি।
তবে এখানেই শেষ নয়, ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’র আয় আরও অনেক দূর গড়াবে। কারণ বিশ্ব সিনেমার সবচেয়ে বড়বাজার চীনে এখনও এটি মুক্তি পায়নি এটি। সেখানে মুক্তি পেলে সিনেমাটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে, যা বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বক্স অফিস এখন শাসন করছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম। এই সিনেমা নির্মাণ করেছেন জন ওয়াটস। এতে স্পাইডারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। তথ্য সূত্র: অনলাইন।





