রাজধানীর বনানী থানা এলাকায় শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বনানী থানা সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসায় প্রবেশ করে ৩৪ ভরি স্বর্ণালংকার এবং দশ হাজার টাকা নগদ অর্থ চুরি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ বিশ্লেষণ করে বনানী থানা পুলিশ ঘটনায় জড়িত দুইজনের ছবি শনাক্ত করেছে।

ছবিতে প্রদর্শিত ব্যক্তিদের চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে বনানী থানার অফিসার ইনচার্জ (মোবাইল- ০১৩২০০৪১৬১২) অথবা ডিউটি অফিসারের (মোবাইল- ০১৩২০০৪১৬১৯) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





