রাজধানীর বসিলা তিন রাস্তার মোড় থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের উভয় পাশ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ০৯:০০ ঘটিকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি ট্রাফিক তেজগাঁও বিভাগ ও সিটি কর্পোরেশনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে সড়কের দু’পাশ ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান শেষে সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের গাড়ির মাধ্যমে উচ্ছেদকৃত সামগ্রী ও আবর্জনা দ্রুত অপসারণ করা হয়। যৌথ এ উচ্ছেদ অভিযানের ফলে বসিলা-মোহাম্মদপুর সড়কের যানজট নিরসন হয়েছে।





