বাংলাদেশকে লজ্জার হারে ডুবিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র। বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্র ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোন ফরম্যাটে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই জয়ের ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র। বিশ^কাপ প্রস্তুতির সিরিজ হার দিয়ে শুরু করে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো বাংলাদেশ।
ম্যাচ সেরা নির্বাচিত হওয়া হারমিত ২টি চার ও ৩টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩৩ এবং ২টি ছক্কায় ২৫ বলে অনবদ্য ৩৪ রান করেন অ্যান্ডারসন। বাংলাদেশের মুস্তাফিজ ৪ ওভারে ৪১ রানে ২ উইকেট নেন।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। একই ভেন্যুতে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।




