বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব ‘বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব (বিপিএফসি)’ তাদের সমর্থকদের সাথে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে একটি নতুন ফেসবুক পেইজ চালু করেছে। “Bangladesh Police Football Club – The Police” নামের এই পেইজটিকে ক্লাবটির নতুন অগ্রযাত্রার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
ক্লাবের ডিজিটাল উপস্থিতি বাড়ানোর জন্য তৈরি এই ফেইসবুক পেইজ ক্লাবটির সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন ফেসবুক পেইজের মাধ্যমে লাইভ আপডেট, ম্যাচ হাইলাইটস, খেলোয়াড়দের সাক্ষাৎকার এবং সমর্থকদের সাথে ইন্টারেকশন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত একটি পেশাদার ফুটবল দল। ঢাকা-ভিত্তিক এই ক্লাবটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশগ্রহণ করে। লিগের ২০২২-২৩ মৌসুমে তারা তৃতীয় হয়েছে। দেশের শীর্ষ ঘরোয়া লিগে এটিই তাদের সেরা সাফল্য। বর্তমানে ক্লাবটি দেশের ফুটবল অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।




