রাজধানীর বাবে রহমত ক্রসিং থেকে কমিশনার গলি পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ নার্সারি উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ।
রবিবার (৩০ আগস্ট) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ ও বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মতিঝিল বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে নার্সারি পরিচালনার দায়ে ১৩ জন নার্সারি মালিককে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা হয়। পাশাপাশি সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ও স্বাভাবিক গতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ জানায়, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





