দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে টুর্নামেন্টের ১২তম আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ আনুষ্ঠানিকভাবে এই সূচি প্রকাশ করেছে। এবারের আসর শুরু হবে সিলেট পর্ব দিয়ে। ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব। এরপর ৫-১২ জানুয়ারি চট্টগ্রামে গড়াবে লিগের ম্যাচ। সবশেষে ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে লিগের শেষ পর্ব, প্লে-অফ ও ফাইনাল।
প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায়। তবে প্রতি শুক্রবার ম্যাচ দুটি যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় শুরু হবে।
উদ্বোধনী দিনে (২৬ ডিসেম্বর) সিলেটে মাঠে নামবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যায় মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
প্লে-অফ ম্যাচ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে বলে বিসিবি জানিয়েছে।
এবারের বিপিএলে সাতটি দল অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট— তিন ভেন্যুতে ছড়িয়ে থাকবে উত্তেজনাপূর্ণ এই টি-টোয়েন্টি লড়াই।
তথ্যসূত্রঃঅনলাইন




