ডিএমপি নিউজ: বিপুল পরিমান গাঁজাসহ ৭জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. মিলন মিয়া(৩৪), মো. মাহবুবুর রশিদ(৪৫), মো. জাহাঙ্গীর মিয়া(২০), মোবারক ওরফে মোবা(৪০), মো. শাহাদাত(১৮), মো. শাহিন মিয়া(৫০) ও মো. রফিকুল ইসলাম(২১)।
গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১১০ কেজি গাঁজা উদ্ধার করে গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। ডিবি পুলিশ এই বিপুল পরিমান গাঁজা বহনের কাভার্ডভ্যানটি আটক করেছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ মঙ্গলবার বেলা পৌনে পাঁচটায় বিমানবন্দরের গোলচক্কর এর পূর্ব দিক মহাসড়ক হতে এই বিপুল পরিমান মাদক বহনকারী কাভার্ডভ্যান আটক ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা হবিগঞ্জ হতে এই মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।





