অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের আদাবর ও মোহাম্মদপুর থানা পুলিশ।
আদাবর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০১ আগস্ট ২০২৫ খ্রি.) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ০৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মোস্তাকিম (১৮) ২। মোঃ আব্দুল্লাহ (১৮) ৩। মোঃ জাকির হোসেন (২২) ৪। ইয়াসিন (১৬) ৫। মোঃ নুর নবী (১৬) ৬। লাবিবা (২৩) ৭। ইব্রাহিম খলিলদের (২৪) । এ সময় তাদের কাছ থেকে একটি স্টীলের চাইনিজ চাপাতি,দুইটি লোহার তৈরী চাপাতি,আটটি বিভিন্ন সাইজের ছোরা,একটি লোহার তৈরী চাপাতি উদ্ধার করা হয়।
অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। শাহাদাত (২৩) ২। হৃদয় (২৫) ৩। শাকিল (১৫) ৪। অনিক (১৬) ৫। আকাশ (১৪) ৬। নিশাদ ওরফে ডেনজার (১৫)৭। শাহ আলম (৫৫) ৮। রাজীব (২৩) ৯। ওয়াহিদুল (৫২) ১০। শুভ্র (২২) ১১। তাউসিফ (২৭) ১২। সৈকত ইসলাম মারুফ (২৪) ১৩। শামীম (২৪) ১৪। রাহাত (২৫)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০১ আগস্ট ২০২৫ খ্রি.) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামি গ্রেফতার করা হয়েছে।
উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





