অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৩ জনকে এবং সেনাবাহিনীর সহায়তায় পৃথক এক অভিযানে হত্যা মামলার ৭ আসামি গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ১। গোলাম মোহা: জিলানী (৬৮) ২। রমজান (২১) ৩। মাসুম (২৬) ৪। রবিন (২৬) ৫। শাকিব (২২) ৬। দিপু (২৫) ৭। সুজন (২৬) ৮। আরিফুর রহমান রফি (৪০) ৯। মানিক (২২) ১০। সাব্বির ( ৩০) ১১। সোহাগ (২০) ১২। শাওন (২২) ১৩। সেলিম (৩০) ১৪। মিরাজ (২০) ১৫। রাব্বি (১৯) ১৬। শামিম (১৯) ১৭। শান্ত (২০) ১৮। জাবেদ আলী (৩৫) ১৯। রিফাত (১৯) ২০। রায়হান (২৪)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ধারালো সামুরাই,তিনটি স্টিলের চাকু, একটি ধারালো ডেগার,নগদ পাঁচ হাজার একশ টাকা, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়,গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





