রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনির হোসেন (৩০) ২। লাল চান (৩৬) ৩। তন্ময় ইসলাম ফারহান (২৯) ৪। মোঃ মামুন (৩৭) ৫। মোঃ খাইরুল ইসলাম (২৫) ৬। মোঃ ফাহিম (২৩) ৭। মোঃ হাসিব (২৩) ৮। মোঃ মেহেদী (২৪) ৯। মোঃ হোসেন রুবেল ওরফে রাব্বি (২৮) ১০। মোঃ ইব্রাহীম (৩৮) ১১। মোঃ সাইফুল ইসলাম (৩০) ১২। মোঃ ইফতি (২৫) ১৩। মোঃ রিপন হোসেন (৩৪) ১৪ । মোঃ ইমাম হোসেন (২৮) ১৫। শেখ মোঃ তাজুল ইসলাম (৫৯) ১৬। মোঃ শরীফুল ইসলাম (৪৮) ১৭। মোঃ একরামুল হক (২০) ১৮। মোঃ কাইয়ুম (২৪) ১৯। মোঃ মিঠু (২৪) ২০। মোঃ হৃদয় (২৩) ২১। মোঃ মোজাম্মেল হোসেন (৩৩) ২২। মোসাঃ শাহনাজ বেগম ২৩। মোঃ মুন্না ২৪। মোঃ মিরন ও ২৫। মোঃ রুবেল মিয়া।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




