রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাকিব সরদার (২০) ২। মোঃ ইমরান হোসেন (২০) ৩। মোঃ মানিক (২৮) ৪। আপন মিয়া (২০) ৫। মোঃ সুজন (২৬) ৬। মোঃ আব্দুর রহমান (২১) ৭। জাকির হোসেন ৮। মোঃ ইমরান হোসেন (২৫) ৯। মোঃ সোহেল রানা (৩০) ১০। মোঃ শাকিল (২৫) ১১। মোঃ আবুল হোসেন (২৬) ১২। মোঃ মুকুল (২৩) ১৩। শ্রী জীবন চন্দ্র মহন্ত (৩৪) ১৪ । মোঃ রিয়াজ (২৮) ১৫। মোঃ রবিউল ইসলাম (৩০) ১৬। মোঃ মুন্না (২৬) ১৭। মোঃ রফিক (২৮) ১৮। মোঃ রাকিবুল (২২) ১৯। মোঃ ফাতিন (২৩) ২০। মোঃ সিহাব মিয়া (২২) ২১। মোঃ সজিব (২০) ২২। মোঃ উদয় ভূইয়া(২০) ২৩। মোঃ সুজন (১৯) ২৪। মোঃ সাকিব (২৫) ও ২৫। আল শাহরিয়ার শাকিল(১৯)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




