রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আবু রায়হান (২০) ২। মোঃ তোতা (২০) ৩। মোঃ ইউসুফ ওরফে কালু (১৮) ৪। মোঃ বাধন (২৭) ৫। মোঃ আরাফ আহম্মেদ (২০) ৬। মোঃ আরিফ হোসেন (৩৮) ৭। মোঃ তয়ন মিয়া (২১) ৮। মোঃ ইয়াসিন (২৫) ৯। মোঃ শফিকুল (৩২) ১০। মোঃ সুমন (২২) ১১। মোঃ আকাশ (২২) ১২। জুয়েল (২০) ১৩। রবিন (২৫) ১৪। মোঃ জাকির (২২) ১৫।মোঃ জুম্মন (২৭) ১৬। মোঃ শাকিল (২৫) ও ১৭। মোঃ আবু রায়হান (২২)।
মুগদা থানা সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




