অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের আদাবর ও মোহাম্মদপুর থানা পুলিশ।
আদাবর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই ২০২৫ খ্রি.) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ০৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আল আমিন(২২) ২। মোঃ শামীম (২৪) ৩। মোঃ রাকিব হোসেন ৪। মোঃ রুহুল আমিন(৩০) ৫। মোঃ সাগর (১৯) । এ সময় তাদের কাছ থেকে দুইটি সামুরাই, একটি লোহার চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়।

অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ০৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১।মুরাদ (২৪) ২। বুলু (২৮) ৩। মেহেদী হাসান শুভ (২২) ৪। রবিউল ইসলাম (২০) ৫। শামীম (৩৩) ৬। সাইফুল (২৪) ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই ২০২৫ খ্রি.) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামি গ্রেফতার করা হয়েছে।

উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




