ডিএমপি নিউজ: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত সংখ্যা ৪৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ লাখ ৫৬ হাজার ৮৯২জনে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯৯ জন। আর মারা গেছেন ২৩৫ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৪ হাজার ১৫১ জনের করোনা শনাক্ত এবং ১ লাখ ২৩ হাজার ১৩০ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।




