ডিএমপি নিউজ: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত সংখ্যা ৪৪ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ১১৯জন। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬০ লাখ ১৫ হাজার ৫০৩জনে।
রবিবার (০৬ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৪ হাজার ৩২৬ জন। মারা গেছেন ২১৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৪২ লাখ ১২ হাজার ৬৫২ জন এবং মৃত্যু হয়েছে আট হাজার ৭৯৬ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।




