ডিএমপি নিউজ: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৪১ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১১ হাজার ৮১৬ জনের।
মঙ্গলবার (৩১ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১০৯ জনের। এ নিয়ে তাইওয়ানে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫ জনে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬০ হাজার ১০৩ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩৫৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।




