ডিএমপি নিউজ: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৫৬৯ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৭ হাজার ৬৩২ জনের।
রবিবার (৯ এপ্রিল ২০২৩ খ্রি.) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৩ জন এবং মারা গেছেন ৪ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৪ হাজার ৫০২ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩২২ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।




