স্পেনের কাতালান রাজ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরপরই স্পেনের প্রতি সহমর্মিতা জানিয়েছে দেশটির পতাকার রঙে শোভিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির অন্যতম স্থাপনা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের চূড়া।
স্পেনের বার্সেলোনা শহরে ভয়াবহ ভ্যানগাড়ি হামলায় ১৩ জন নিহত ও ৮০ জনেরও বেশি আহতের ঘটনায় শোকাতুর ও স্তম্ভিত গোটা বিশ্ব।
ওই হামলার সর্বশেষ তথ্য অনুযায়ী ১৩ জন নিহত ও অন্তত ৮০ জন আহত হন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগই পর্যটক।
ভয়াবহ ওই হামলার পরপরই কাতালার রাজ্যের অন্যতম শহর ক্যামব্রিলসে দ্বিতীয়বার ভ্যানগাড়ি হামলাচেষ্টা প্রতিহত করে পুলিশ।
ক্যামব্রিলসে সন্দেহভাজন পাঁচ হামলাকারীকে গুলি করে হত্যার মাধ্যমে আরেকদফা হামলাচেষ্টা ঠেকিয়ে দেয় পুলিশ। ওই পাঁচজনের শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল।
এদিকে, বার্সেলোনায় এই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। তবে স্পেনের প্রধানমন্ত্রী একে অভিহিত করেছেন ‘জিহাদি হামলা’ নামে।





