ডিএমপি নিউজঃ ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র পূরণে যারা ভুল করেছে-এমন ১৪জন প্রার্থী আবার নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুল তথ্য দিয়ে ৩৮তম বিসিএসের আবেদনপত্র পূরণ করা ১৪ জন প্রার্থী তথ্য সংশোধন করে আবার আবেদনের অনুরোধ করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর বাতিল করে নতুন করে আবেদনের অনুমতি দেয়া হলো। এই প্রার্থীদের ১০ আগস্ট সন্ধ্যা ছয়টার মধ্যে নতুন করে আবেদন করতে হবে।
নতুন করে আবেদনের সুযোগ পাওয়া প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো-০০৫৯৯৫, ০১২০৭৫, ০০৫৭৯৭, ০০৯৭৯৮, ০১০৮১৪, ৮০২০৬৫, ০১৫৭৯৫, ০২১৯৬৯, ০১০৭৪৫, ০০৮৮৮৭, ০০৭২৭৮, ০০৭০৮৪, ০০৯৭৭৫, ০৩৩৯৯৪। বিবি/০২



