বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ ও ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (০৬ জুন) ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ,বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ আগামী ০৭/০৬/২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে। এছাড়া ১ম ওয়ানডে ম্যাচ আগামী ০৯/০৬/২০২৬ তারিখ, ২য় ওয়ানডে ম্যাচ আগামী ১১/০৬/২০২৬ তারিখ ও ৩য় ওয়ানডে ম্যাচ আগামী ১৪/০৬/২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে। ফলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ০৮.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে বিধায় বর্ণিত তারিখে সম্মানিত সর্বসাধারণ ও যানবাহন চালকদের উক্ত প্রশিকা রাস্তাটি পরিহার করে মিরপুর-১ গামী সকল যানবাহন বিকল্প রাস্তা হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাঁহ মাঠ হয়ে মিরপুর-১ এ চলাচলের জন্য অনুরোধ করা হল।
এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা কাম্য।





