আগামী বুধবার (১ ডিসেম্বর) থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিমকোর্ট প্রশাসন সোমবার (২৯ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী ১ ডিসেম্বর ২০২১ থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।খবর:বাসস





