বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতিতে হিসাব করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে রিজার্ভের হিসাব প্রকাশের অংশ হিসেবে মোট রিজার্ভ এবং নিট রিজার্ভ উভয়ের তথ্যই তুলে ধরা হয়েছে।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক ধারার কারণে সাম্প্রতিক সময়ে রিজার্ভে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
তথ্যসূত্রঃ বাসস/অনলাইন




