রাজধানীর মতিঝিল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) পুলিশ।
গ্রেফতারকৃতের নাম – শহীদুল্লাহ চৌধুরী শাহীন (৫৭)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সহ-সম্পাদক ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সিটিটিসি সূত্রে জানা যায়, আজ সোমবার (৩০ জুন ২০২৫ খ্রিঃ) বিকাল আনুমানিক ০৪ ঘটিকায় মতিঝিল জসিম উদ্দিন রোড সংলগ্ন এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে শহীদুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহীদুল্লাহ চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





