কেস- ফলোআপ- ৬
ঘটনার তারিখ ও সময়ঃ ইং ১৫/০২/২০১৩ তারিখ রাত ০৯.৩০ টা।
ঘটনাস্থলঃ পল্লবী থানাধীন ৫৬/৩ পলাশ নগর, ঢাকা।
বাদীঃ ডাঃ নাজিম উদ্দিন (ভিকটিমের পিতা)
মামলা নংঃ পল্লবী থানার মামলা নং-৪০, তারিখঃ ১৬/০২/২০১৩ ইং।
ধারাঃ ৩০২/৩৪ পিসি।
অভিযোগ পত্র নংঃ ২৬, তারিখঃ ২৫/০১/২০১৪ ইং।
ধারাঃ ৩০২/১০৯/৩৪ পিসি।
তদন্তকারী সংস্থাঃ গোয়েন্দা ও অপরাধ তথ্য পশ্চিম বিভাগ, ডিএমপি, ঢাকা।
মোট অভিযুক্তঃ ০৮ জন।
আলামতঃ ৭৮ টি।
মোট সাক্ষীঃ ৫৫ জন ।
মোট নিহতঃ ০১ জন (আহম্মেদ রাজীব হায়দার@শুভ)।
এজাহারের সংক্ষিপ্ত বিবরণঃ
বাদী ডাঃ নাজিম উদ্দিন (৬২), পিতাঃ মৃত রিয়াজ উদ্দিন, সাং-কাপাসিয়া, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর লিখিত অভিযোগ করেন যে, তিনি পেশাগত কারণে কাপাসিয়া বসবাস করেন। তার দুই ছেলে আহম্মেদ রাজীব হায়দার ও নেওয়াজ মুর্তজা হায়দার নোবেল এবং তাদের খালতো ভাই গালিব ঢাকার ৫৬/৩, পলাশ নগর, পল্লবীর বাসায় বসবাস করেন। উক্ত বাসায় থেকে তারা চাকুরী করেন। গত ১৫/০২/২০১৩ ইং তারিখ রাত ০৯.৩০ টায় তার এক নিকট আত্মীয় খুররুম হায়দার মোবাইলে তাকে জানান যে, তার উল্লেখিত ৫৬/৩ পলাশনগর বাসার সামনে একটি খুন হয়েছে এবং দুই জন মুখোশধারী লোক পূর্বদিকের পলাশ নগরের গেট অতিক্রম করে বাইশটেকি এলাকার দিকে পালিয়ে যায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় একটি ছোরা ও একটি ধারালো চাকু ফেলে যায়। এ ঘটনার প্রেক্ষিতে পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
তদন্তঃ সম্পূর্ন ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলাটি তদন্ত করে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ, ডিএমপি, ঢাকা। তদন্তকালে ঘটনার সাথে সংশ্লিষ্ট ৭৮ টি আলামত জব্দ করা হয়। তদন্তে ঘটনার সাথে ০৮ জনের জড়িত থাকার তথ্য প্রমান পায়। যার মধ্যে ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে বাকী ০১ জন পলাতক আছে।
গ্রেফতারকৃত ০৭ জন হলোঃ
১। মোঃ ফয়সাল বিন নাঈম@দ্বীপ (২২), পিতাঃ মোঃ আবু নাঈম, সাং-৪৪৬/সি খিলক্ষেত চৌধুরীপাড়া, থানা-খিলক্ষেত, ঢাকা-১২৯৯।
২। মোঃ এহসান রেজা@রুম্মন (২৩), পিতা-মোঃ আলী রেজা, সাং-পোড়াপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ। এ/পি ৮৪/৩-এ কাকরাইল, থানা-রমনা, ঢাকা।
৩। মোঃ মাকসুদুল হাসান অনিক (২৩), পিতা-মোঃ হাফিজ, সাং-ধলেশ^র, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। এ/পি রোড নং-৬, ব্লক/বি, হাউজ নং-২০৫, বসুন্ধরা আবাসিক এলাকা, থানা-ভাটারা, ঢাকা।
৪। মোঃ নাঈম সিকদার ইরাদ (১৯) পিতাঃ মোঃ মুকিম শিকদার, সাং-কলেজপাড়া, থানা ও জেলাঃ বি বাড়িয়া, বর্তমানে বাসা নং-১৮, তৃতীয়তলা, শুক্রাবাদ, থানাঃ কলাবাগান, ঢাকা।
৫। নাফিজ ইমতিয়াজ (২২) পিতাঃ হুমায়ুন কবির, সাং-হারামিয়া সন্দ্বীপ, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ব্লক নং-সি, রোড নং-১২, থানা-ভাটারা, ঢাকা।
৬। সাদমান ইয়াছির মাহমুদ (২০) পিতাঃ হাসিব মাহমুদ, মাতাঃ রিজিয়া মাহমুদ, সাং-৬৭/১, নর্থ রোড (ভুতের গলি), থানা-কলাবাগান, ঢাকা।
৭। শায়খুল হাদীস মুফতী মোহাম্মদ জসিমউদ্দিন রাহমানী, পিতাঃ নূর মোহাম্মদ হাওলাদার, সাং-হেউলী বুনিয়া, থানা-বরগুনা, জেলাঃ বরগুনা। বর্তমান-মারকাস-উল উলুম আল ইসলামী মারকাস মাদ্রাসা, মেট্রোহাউজিং, বছিলা ব্রীজ রোড, থানাঃ মোহাম্মদপুর, ঢাকা।
পলাতক ০১ জন হলোঃ
১। মোঃ রেদোয়ানুল আজাদ @ রানা(৩০), পিতাঃ আবুল কালাম আজাদ, সাং-উত্তর জয়লস্কর (ভূঁইয়া বাড়), থানাঃ দাগনভূইয়া, জেলাঃ ফেনী।
মামলার বর্তমান অবস্থাঃ মামলাটি বিচার শেষে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ আসামীদের নিম্ন বর্ণিত সাজা প্রদান করেন।
আসামি মোঃ ফয়সাল বিন নাঈম@দ্বীপ ও রেদোয়ানুল আজাদ @ রানা (পলাতক) দ্বয়কে আহমেদ রাজীব হয়দারকে খুনের অপরাধে ১৮৬০ সনের দ্য পেনাল কোড এর ৩০২ ধারা ও তৎসহ পঠিতব্য ৩৪ ধারার অভিযোগে দোষী সাব্যস্তক্রমে ১৮৯৮ সালের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ৩৭৪ ধারামতে মহামান্য হাইকোট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদন্ডে দন্ডিত করা হল এবং প্রত্যেককে ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড করেন।
আসামী মোঃ মাকসুদুল হাসান অনীককে আহমেদ রাজীব হায়দারকে খুনের অপরাধে ১৮৬০ সনের দ্য পেনাল কোড এর ৩০২ ধারা ও তৎসহ পঠিতব্য ৩৪ ধারার অভিযোগের দোষী সাব্যস্তক্রমে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড, ব্যর্থতায় ১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আসামী মোঃ এহসান রেজা রুম্মান, নাফিজ ইমতিয়াজ ও মোঃ নাঈম শিকদার ইরাদ-গণকে আহম্মেদ রাজীব হায়দারকে খুনের সাধারণ অভিপ্রায়ে ইচ্ছাকৃতভাবে ১৮৬০ সনের দ্য পেনাল কোড এর ৩০৪(পার্ট-১) ধারা ও তৎসহ পঠিতব্য ৩৪ ধারার অপরাধে দোষী সাব্যস্তক্রমে তাদের প্রত্যেককে ১০(দশ) বছর সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন, অর্থদন্ড প্রদানে ব্যর্থতায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আসামী সাদমান ইয়াছির মাহমুদকে একই অভিপ্রায়ে আহম্মেদ রাজীব হায়দারকে খুনের বিষয় জ্ঞাতসারে ভূমিকা পালন করায় ১৮৬০ সনের দ্য পেনাল কোড এর ৩০৪(পার্ট-২) ধারা ও তৎসহ পঠিতব্য ৩৪ ধারার অপরাধে দোষী সাব্যস্তক্রমে তাহাকে ৩(তিন) বছর সশ্রম কারাদন্ড ও ২,০০০/-(দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন, অর্থদন্ড প্রদানে ব্যর্থতায় ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আসামী শায়খুল হাদীস মুফতি মোঃ জসিম উদ্দিন রাহমানীকে খুনের বিষয় জ্ঞাতসারে প্ররোচনা দেওয়ায় ১৮৬০ সনের দ্য পেনাল কোড এর ৩০৪(পার্ট-২) ধারা ও তৎসহ পঠিতব্য ১০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্তক্রমে তাহাকে ৫(পাঁচ) বছর সশ্রম কারাদন্ড ও ২,০০০/-(দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন, অর্থদন্ড প্রদানে ব্যর্থতায় ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।





