সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের গুয়াহাটি। একই সঙ্গে জোরাল কম্পনে কেঁপে ওঠে প্রতিবেশি রাজ্য মেঘালয়ও। ভারতের আবহাওয়া দফতর মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার দিবাগত রাত ৩টা ১৩ মিনিটের দিকে আসামের উত্তর-পূর্বাঞ্চল এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০।
একই সঙ্গে কম্পন অনুভূত হয় প্রতিবেশি রাজ্য মেঘালয়ের বিস্তির্ণ এলাকায়। এই কম্পনের উৎসস্থল ছিল মেঘালয়ের পূর্ব খাসি হিল এলাকায়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
প্রবল কম্পনের জেরে রাজ্যজুড়েই আতঙ্কের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





