ফের ভূমিকম্প৷ এবার চিলিতে কম্পন টের পাওয়া যায়৷ তীব্রতা রিখটার স্কেলে ৬.২ ম্যাগনিটিউড৷ এই কম্পনে আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি৷
এর আগে, গত ২৯ অক্টোবর, আর্জেন্টিনার উশুয়ানিয়াতে ভূমিকম্প হয়৷ ইউএসজিএস-এর রিপোর্ট অনুযায়ী এই কম্পনের মাত্র ছিল ৬.৪ ম্যাগনিটিউড৷ এর গভীরতা ১০ কিলোমিটার বলে জানা গিয়েছে৷
এর ঠিক একদিন আগেই ৫.৮ তীব্রতায় কেঁপে ওঠে মধ্য এবং পূর্ব রোমানিয়া৷ রবিবার সকালে ইউক্রেন, মলডোভা, বুলগেরিয়াতেও এই কম্পন টের পাওয়া যায়৷ তবে সেখানেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ ভোর ৩.৩৮ মিনিট নাগাদ বেশ কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় এই কম্পন৷ এর গভীরতা ১৫০ কিলোমিটার ছিল বলে জানায় রোমানিয়ার ন্যাশনাল আর্থ ফিজিক্স ইনস্টিটিউট৷ তবে বুখারেস্টের কম্পন রীতিমতো আতঙ্ক ছড়ায় জনমানসে৷
সেখানে অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র অ্যালিস গ্রাসু জানান, ভূমিকম্পের ঠিক পরেই বহু ফোন আসে দফতরে৷ সকলেই জানান, প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়েছে অনেকেই৷ এলাকা বৈদ্যুতিক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়৷





