আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১২টা পরযন্ত ডিএসইতে ২৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।




