ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের মতিঝিল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল হাসানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
মঙ্গলবার (৩ জুন ২০২৫ খ্রি.) এক শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুম এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল হাসান সোমবার (২ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকায় রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কর্তব্যপরায়ণ, সৎ ও নিষ্ঠাবান এই পুলিশ কর্মকর্তা পেশাগত জীবনে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও ৯ মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।




