রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত নয় জনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রাসেল আহমদ, ২। মোঃ আনোয়ার হোসেন (৪০), ৩। মোঃ বেলাল হোসেন (১৯), ৪। মোঃ বুলবুল মিয়া (৩৫), ৫। মোঃ রফিক মিয়া (৩৬), ৬। মোঃ সায়েম হোসেন (২৭) ৭। মোঃ আরিফ (২২), ৮। সালাহউদ্দিন (২৪) ও ৯। দেলোয়ার হোসেন (২৮)।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) মতিঝিল থানা এলাকার বিভিন্ন অরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





